ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২৩, ৯:০০ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি, জাসদের নিন্দা

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র অন্যতম প্রতিষ্টাতা সদস্য, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোন নম্বরে এ হুমকি আসে। এ ঘটনায় সোমবার রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা একটি সাধারণ ডায়েরি (নং : ১২৯৩) করেন।

সাধারণ ডায়েরিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক উল্লেখ করেন, সোমবার (২৩ অক্টোবর) রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর (০১৮১১-৮৮১৭০৪) থেকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরিচয় গোপন রেখে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি তাকে প্রাণনাশেরও হুমকি দেন। এমনকি হুমকিদাতা মুক্তিযুদ্ধ নিয়েও কটাক্ষ করেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি দেওয়ায় জাসদের নিন্দা :

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র অন্যতম প্রতিষ্টাতা সদস্য, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আয়কর আইনজীবী, খ্যাতিমান সালিশ ব্যক্তিত্ব, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’র জীবন সদস্য, জাসদ নেতা এড. রফিকুল হকে প্রাণনাশের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।

বিবৃতিতে নেতৃবৃন্দ, হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন।

শেয়ার করুন