ডেস্ক রিপোর্ট
৪ জুন ২০২১, ৬:৩০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট জনবান্ধব ও উন্নয়ন বান্ধব। বাস্তবভিত্তিক, সংকটকালীন ও সময়োপযোগী বাজেট এটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের পক্ষ থেকে আগামীকাল প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।
তিনি বলেন, ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।