ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২১, ১০:৫৮ অপরাহ্ণ

রিকশা শ্রমিকদের উপর হামলার নিন্দা বাংলাদেশ ওয়ার্কাস পার্টির (মার্ক্সবাদী)

আপডেট টাইম : জুন ২, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাটারি চলিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারীদের বর্বরিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদী, সিলেট জেলা কমিটি ।

বুধবার, ০২ জুন ২০২১ এক বিবৃতিতে রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারীদের বর্বরিত হামলার ঘটনায় নিন্দা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় সংগঠক ও সিলেট জেলা সভাপতি কমরেড সিরাজ আহমেদ ও সাধারণ সম্পাদক হরিধণ দাশ এবং জেলা নেতৃবৃন্দ।

কমরেড সিরাজ আহমেদ বিবৃতিতে জানান,ব্যাটারি চালিত রিকশা আটক শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ।এমত অবস্থায় করোনার কারনে শ্রমিকরা অভাবনীয় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন ঝাপন করছে।দিন দিন বেকরের সংখ্যা বাড়ছে,শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে,যেখানে নিজ উদ্যোগে শ্রমিকরা ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে,সেখানে ব্যাটারি চালিত রিকশা আটক অমানবিক। অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আটক রিকশা ছেড়ে দেয়ার আহ্বান জানাই।

শেয়ার করুন