ডেস্ক রিপোর্ট
২ জুন ২০২১, ৬:০৯ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন কর্তৃক আটক ৫০ টি ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সিলেট সিটি করপোরেশন কর্মচারীদের হামলা। হামলায় হামলায় মামুন ব্যাপারী, ফারুক, কুরবান, সরুজ, জসিমসহ প্রায় ৪০ জন রিকশা শ্রমিক আহত হয়েছেন।
আজ বুধবার (২ জুন) দুপুর ২টায় আম্বরখানা পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশারা বিক্ষোভ মিছিল করে সিটি পয়েন্টে বসে আইনশৃখঙ্খলা বাহিনীর সদ্যসদের উপস্থিতে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে সিটি করপোরেশন এর ভিতর থেকে লাটিসোটা হাতে কর্মচারীরা অবস্থান নেয়। এক পর্যায়ে ভিতর থেকে ইট-পাথর মারলে শ্রমিকরাও পাল্টা ঢিল ছুড়ে। এসময় আইনশৃখঙ্খলা বাহিনীর সদস্যরা সিটি কর্পোরেশনের ন গেইট বন্ধ করে মধ্যখানে অবস্থান নেন। হেলমেট পড়ে সিটি করপোরেশন কর্মচারীরা বাঁশ, লাটিসোটা ও দেশী অস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলা করে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক আবু জাফর বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃক আটক ৫০ টি ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সিলেট সিটি করপোরেশন কর্মচারীদের হামলার নিন্দা জানান। তিনি অবিলম্বে আটক ৫০ টি ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা আটক শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ। করোনার কারণে এমনিতেই বেকারের সংখ্যা বাড়ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। সেখানে নিজের উদ্যোগে শ্রমিকরা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
তিনি আর বলেন, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ইতিমধ্যে গত ১৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেন। ইতিমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন, ময়মনসিংহ পৌরসভাসহ অনেক জায়গায় স্থানীয় কতৃপক্ষ ব্যাটারিচালিত রিকশার চলাচলের অনুমতি দিয়েছ।
তিনি বলেন, যে ব্যাটারিচালিত রিকশাকে অবৈধ বলে সিলেট সিটি করপোরেশ কর্তৃক আটক করেছেন সেই ব্যাটারিচালিত রিকশা যেসব প্রতিষ্টান তৈরি করছে বা বিক্রি করছে তাহলে তাদের কেন বিক্রি করার লাইসেন্স দিচ্ছেন।
তিনি আর বলেন, ব্যাটারিচালিত রিকশার নকশা আধুনিকায়ন করা হোক যাতে যানবাহনটি নিরাপদ গতি নিয়ন্ত্রণ করা যায় এবং নীতিমালা প্রণয়নকরে লাইসেন্স প্রদান করা হোক। ব্যাটারিচালিত রিকশা আটক অমানবিক মন্তব্য করে অবিলম্বে সিলেট সিটি করপোরেশ কর্তৃক আটক রিকশা ছেড়ে দেওয়ার আহবান জানান ।