ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ণ

বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে আরেক বন্ধুর আত্মহত্যা

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় ২২ ঘণ্টার ব্যবধানে একই মাদরাসার দুই শিক্ষার্থী ইয়াসিন (১২) ও ইসা হাওলাদার (১৩) আত্মহত্যা করেছে। ইয়াসিনের পরিবারের দাবি বন্ধু ইসা হাওলাদারের শোকে ইয়াসিন আত্মহত্যা করেছে।

ইয়াসিন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে এবং ইসা হাওলাদার রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে। দুজনই কদমতলার মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়তো।

ইসা হাওলাদারের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য কাওছার হোসেন বলেন, তিন দিন ধরে একই পোশাক পড়ার কারণে ইসা হাওলাদারকে তার বাবা বকাবকি করেন। যার কারণে বাবার ওপর অভিমান করে সোমবার দুপুরে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ইসা। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আসলে বিষয়টি খুবই দুঃখজনক।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধু ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন