ডেস্ক রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: দুই দিনব্যাপী নৃত্যশৈলীর বর্ষা উৎসব “উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে” অনুষ্ঠানে দ্বিতীয় দিন গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেলো গীতিনৃত্যনাট্য ” মহাজনের নাও “এর ২৬তম প্রদর্শনী ।
২০১৪ সালে এ নাটকের প্রথম মঞ্চায়নের পর দেশে-বিদেশে নাটকের ২৫টি প্রদর্শনীর পর ২৬তম প্রদর্শনীতে ৯৭ মিনিটের এই নৃত্যনাট্যটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়।
সিলেট শহরের রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে নৃট্যনাট্যের আয়োজনে সিলেট শহরের প্রায় ৭০০ দর্শক মুগ্ধ হয়ে নাটকটি উপভোগ করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্ঠা রাশেদা কে চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কর্ণেল (অব:) মোহাম্মদ আবদুস সালাম (বীর প্রতীক), এডভোকেট এ.ইউ. শহীদুল ইসলাম শাহীন সিলেট সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম । আবৃত্তিকার সুকান্ত গুপ্তর সঞ্চালনায় নাটকটি নিয়ে কথা বলেন পরিচালক নীলাঞ্জনা যূঁই ও নাট্যকার শাকুর মজিদ।