ডেস্ক রিপোর্ট
২৯ মে ২০২১, ৬:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এর দ্বিতীয় প্রয়ান দিবসে পার্টির ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড কানাই গাঙ্গুলির সভাপতিত্বে এবং কমরেড অরুণ কুমার শীল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন রফিকুজ্জামান লায়েক, অধ্যাপক আব্দুল মোতালেব, ডাক্তার দিলীপ কুমার রায়, আলতাব হোসেন, ইমদাদ মিয়া ও আবরাব নাদিম ইতু।
আলোচনা সভার শুরুতে কমিউনিস্ট পার্টি, উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।