ডেস্ক রিপোর্ট

২১ জুন ২০২৩, ৮:২১ অপরাহ্ণ

সিলেটে ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজওয়ানের বাসায় হামলা

আপডেট টাইম : জুন ২১, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসা ও অফিসে হামলার ঘটনা ঘটেছে। এসময় তাঁর বোন আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বড়বাজারস্থ তাঁর নিজ বাসায় হামলার ঘটনা ঘটে।

রেজওয়ান আহমদ জানান, নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজ ও ডোম সিরাজের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশী অস্ত্রসহ আমার অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলায় আমার বোন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য- আজ বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রেজওয়ান টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২৪৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২৪২২ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সিলেটে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর আগে- সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করে তরুণ ভোটারদের মধ্যে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নারী-পুরুষ ভোটাররা ভোট দিতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রে পুরুষদের চাইতে নারী ভোটারের ছিলো লাইন দীর্ঘ। তাদের মাঝেও ছিলো বিপুল উৎসাহ-উদ্দীপনা।

শেয়ার করুন