ডেস্ক রিপোর্ট

২০ জুন ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ

সিসিকের ১৬ নং ওয়ার্ডে ঘুড়ি মার্কার শোডাউন অনুষ্ঠিত

আপডেট টাইম : জুন ২০, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গতকাল ১৯ জুন ২৩ ইং আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের নির্বাচনী প্রচারনার শেষ দিনে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো:কামরুল হোসেন রাজিবের ঘুড়ি মার্কার সমর্থনে একটি বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রাজিবের নয়াসড়কস্থ নির্বাচনী কার্যালয় থেকে শোডাউনটি শুরু হয়ে ১৬নং ওয়ার্ডের চৌহাট্টা,জিন্দাবাজার, নাইওরপুল কুমারপাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ি স্কুলের সামনে এসে শেষ হয়।

কয়েকশো মোটরবাইক ও সহস্র মানুষের এই শোডাউনটি চলাকালীন সময় ওয়ার্ডের বিভিন্ন এলাকার নারী পুরুষ রাস্তায় এসে হাততালির মাধ্যমে রাজিবকে সমর্থন জানাতে দেখা যায়।

উক্ত শোডাউনে ১৬ নং ওয়ার্ডের সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শোডাউনটি শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় মো: কামরুল হোসেন রাজিব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী ২১ তারিখ সারাদিন দিন ঘুড়ি মার্কায় ভোট দিয়ে,১৬ নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।

শেয়ার করুন