ডেস্ক রিপোর্ট

৮ জুন ২০২৩, ১:৪৩ পূর্বাহ্ণ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৪ শ্রমিকের মৃত্যুতে সিপিবির শোক

আপডেট টাইম : জুন ৮, ২০২৩ ১:৪৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে বুধবার ৭ জুন সকাল সাড়ে ৫ টায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারানোর ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির শোক।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল হাছান এক বিবৃতিতে বলেন, আমরা তাদের এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক করছি এবং শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে স্বজনহারা পরিবারকে পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি প্রদান করার জন্যও আমরা দাবি জানাচ্ছি।

শেয়ার করুন