ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৩, ১১:২১ অপরাহ্ণ

২০ মে উপলক্ষে চা “শ্রমিক অধিকার আন্দোলন” এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা

আপডেট টাইম : মে ২১, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ২০ মে “চা শ্রমিক দিবস” এবং ঐতিহাসিক মুল্লুকে চল আন্দোলনের ১০২ তম বার্ষিকী উপলক্ষে চা শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে বাগানে বাগানে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“২০ মে চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি” “স্ববেতনে বাগান ছুটি ঘোষনা” “চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ” “ভূমি অধিকার, আদায়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন” সহ ৯ দফা দাবিতে গতকাল (২০.০৫.২৩ ইং) বিকাল ৪ টায় মালনীছড়া পূজামন্ডপ প্রাঙ্গণে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ৮ টায় মালনীছড়া, লাক্কাতুড়া, খান চা বাগান, সোনারুপা, ধামাই চা বাগান সহ বিভিন্ন বাগানে ২০ মে শহীদ স্মরণে সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে এবং সদস্য বচন কালোহার এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, মালিনীছড়া পঞ্চায়েত সভাপতি সুফল বাড়াইক, সাবেক ওয়ার্ড মেম্বার রন বাহাদুর জুটে, চা শ্রমিক নেতা শেলী দাস, নারায়ণ যাদব, অশোক সিং, বিক্রম গোয়ালা, দুলাল বাউরি, হরি সবর, অঞ্জলি মুদি, অরুণ মুদি প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা “চা শ্রমিক দিবস” এবং ঐতিহাসিক মুল্লুকে চল আন্দোলনের চেতনাকে পাথেয় করে “চা শ্রমিক অধিকার আন্দোলন” ঘোষিত ৯ দফা দাবীর ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের চা শ্রমিকদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন