ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২১, ১১:৫৭ অপরাহ্ণ

মজির উদ্দিন আনসারের মেয়ের মৃত্যুতে জাসদের শোক

আপডেট টাইম : মে ২৬, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা জাসদের সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা জাসদ সভাপতি, জাসদ জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসার -এর মেয়ে শাহরিন সুলতানা লিজার অকাল মৃত্যুতে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ ও জেলা সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী এবং জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ আজ বুধবার এক বিবৃতিতে এই শোক জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ শাহরিন সুলতানা লিজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা জাসদ সভাপতি, জাসদ জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসার -এর মেয়ে শাহরিন সুলতানা লিজা আজ বুধবার রাতে বিভিন্ন শারিরিক অসুস্থার কারণে মাত্র ২০ বছর বয়সে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

শেয়ার করুন