ডেস্ক রিপোর্ট
১৪ জুন ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের বর্ষিয়ান শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু অরবিন্দ দাশ এঁর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ।
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস. এম. ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায় বলেন- শতবর্ষী অরবিন্দু স্যারের প্রয়াণে হবিগঞ্জবাসী একজন বয়োজ্যেষ্ঠ অভিভাবক হারালো এবং বাংলাদেশ একজন মহান শিক্ষাবিদকে হারিয়েছে। এ শূণ্যতা কখনো পূরণ হবেনা ।
তাঁর প্রয়াণে মানবসেবা সামাজিক সংগঠন পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে ।পরম শ্রদ্ধেয় অরবিন্দু স্যারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য যে, বিশিষ্ট শিক্ষাবিদ অরবিন্দু দাশ স্যার (৯৮) গত ১৩ জুন ২০২১ রবিবার সকাল সাড়ে ১০:০০ টায় হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টারস্থ বাস ভবনে পরলোকগমন করেন।