ডেস্ক রিপোর্ট

১২ এপ্রিল ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল নাজমুল হক

আপডেট টাইম : এপ্রিল ১২, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন সিজি (কনস্যুলেট জেনারেল) মুহাম্মদ নাজমুল হক।

তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১১ এপ্রিল থেকে জেদ্দার কনস্যুলেটে যোগ দেবেন।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন নাজমুল হক। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ।

মুহাম্মদ নাজমুল হকের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তাঁর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান তার স্ত্রী।

শেয়ার করুন