ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ

আগামীকাল শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

আপডেট টাইম : মার্চ ১৭, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আগামীকাল ১৮ মার্চ ২০২৩ শনিবার বিকেল সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের সমাবেশ সফল করতে বাম জোটের শরীক দলসমূহের নেতাকর্মীদের এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন