ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ

শ্রমজীবী মানুষের মুক্তির ঠিকানা ‘বাসদ ভবন’ নির্মাণের শুভ উদ্বোধন

আপডেট টাইম : মার্চ ৯, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রাজধানীর ২৩/২ তোপখানা রোডে বুধবার (০৮ মার্চ ২০২৩) শ্রমজীবী মানুষের মুক্তির ঠিকানা ‘বাসদ ভবন’ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বাসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।

বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে আলোচনা করেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, ওসমান আলী, আশিকুল আলম সহ বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।

বাসদের সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন এক ফেইসবুক স্ট্যাটাসে বলেছেন, ” নীলক্ষেত বস্তিতে একটি রিক্সার গ্যারেজে বাসদ তার প্রথম কার্যক্রম শুরু করেছিল আজ ৮ মার্চ ২৩/২ তোপখানা রোডে তার অফিস ভবন নির্মাণ কাজ শুরু করা হলো। বাসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন। এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বাসদ প্রতিষ্ঠার পর থেকে দলের নেতা কর্মী শুভানুধ্যায়ীদের তিলে তিলে গড়ে তোলা সঞ্চয় দিয়ে ভবন নির্মাণের তহবিল সংগৃহীত হয়েছে। দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা।”

শেয়ার করুন