ডেস্ক রিপোর্ট

৩ মার্চ ২০২৩, ১১:৫১ অপরাহ্ণ

৬মার্চ প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করবে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহ

আপডেট টাইম : মার্চ ৩, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান নিয়ে সিসিক মেয়রের বিভিন্ন সময়ে দুরভিসন্দিমূলক পরিকল্পনার প্রতিবাদে ও নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে আগামী ৬মার্চ ২০২৩ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ ৩মার্চ শুক্রবার রাত ৯টায় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের এক সভা সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, সিপিবি বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ , স্মৃতিসৌধের অভ্যন্তরে মূল স্থাপনায় অন্তর্ভুক্ত এর বাহিরের সকল স্হাপনা অবিলম্বে অপসারণ করা এবং নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৬মার্চ সোমবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন