ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২১, ৫:০৩ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা প্রতিনিধি:: মোবাইল নাম্বার ক্লোন করে জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের কাছে টাকার দাবি করছে প্রতারক চক্র।
সোমবার (২৪ মে) জেলা প্রশাসকের ব্যবহৃত মোবাইল ফোনের নাম্বার ক্লোন করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র।
সোমবার দুপুর ২ টায়, জেলা প্রশাসক জয়পুরহাট’ নামের একটি ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বলা হয়, জেলা প্রশাসকের মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারক চক্র ফোন দিলে দয়া করে নাম্বারটি জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করবেন।