ডেস্ক রিপোর্ট
২৩ মে ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখা ও রাজনগর চা বাগানের উদ্যোগে ২০ মে “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ ও “চা শ্রমিক দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ রোববার (২৩ মে) রাজনগর চা বাগানে বিকাল ৪টায় বাগানের সাবেক পঞ্চায়েত সাধারণত সম্পাদক সিকান্দার আলীর সভাপতিত্বে এবং চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণত সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট মঈনুর রহমান মগনু, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নেতা বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ জেলা সদস্য লিটন সূত্রধর, চা শ্রমিক নেতা কান্ত রায়, ছাত্র ফ্রন্ট জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র নেতা সবুজ গৌড় প্রমুখ।
আলোচকরা বলেন, চা শ্রমিকদের গৌরব ও শোকাবহ দিনটি শাসকরা আড়াল করতে চায়।কারণ ২০মে ‘র চেতনা কে ধারণ করে চা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করুক তা মালিক শ্রেণি চায় না। আবু জাফর, ২০মে কে ‘চা শ্রমিক দিবস’ হিসাবে শ্রমিকদের জন্য ছুটি ঘোষণার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সর্বনিম্ন মজুরিতে চা শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে।চা উথপাদন বাড়ছে,চায়ের দামও বাড়ছে।কিন্তু বাড়ছে না চা শ্রমিকূদের মজুরি।প্রণব জ্যোতি পাল অবিলম্বে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০টাকা ঘোষণা করার আহবান জানান।