ডেস্ক রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:: নারীর প্রতি সকল ধরনের নির্যাতন- শোষন-বৈষম্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধায় সমাবেশ করেছে।
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ শহরের সকাল ১১টায় শহরের ১নং রেলগেট সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বরে এক সমাবেশ অনু্ষ্ঠিত হয়।সমাবেশ শেষে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এডভোকেট নওশাদুজ্জান নওশাদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারন সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম, গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি।নারীনেত্রী অন্জলী রানী।
সমাবেশে সভাপতিত্ব করেন নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন।
বক্তাগন নারীর প্রতি সহিংসতা, সিনেমা-নাটক-বিগ্গাপনে নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন ও ধর্মীয় সভা-সমাবেশে নারী বিদ্বেষী কুরুচিপুর্ণ বক্তব্য দেওয়া বন্ধ করার দাবী করেন। তারা সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার ও সমকাজে সম মজুরী নিশ্চিত করতে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। বাস-ট্রেন, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে গণআন্দোলন গড়ে তুলতে জনগনের প্রতি আহাবান জানান।