ডেস্ক রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সদস্য আব্দুল মান্নানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল নয়টা ত্রিশ মিনিটে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্হানে দাফন করা হয়।
স্হানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ,জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ মরহুম আব্দুল মান্নানের জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা দাফন শেষে জাসদ সিলেট জেলা,মহানগর ও জৈন্তাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ মরহুমের বাড়িতে গিয়ে তার একমাত্র কন্যা মীম ও শোকাহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা ঞ্জাপন করেন।
নেতৃবৃন্দ স্হানীয় দরবস্ত বাজারে এক অনানুষ্ঠানিক সভায় মিলিত হয়ে জৈন্তাপুর উপজেলা জাসদ সভাপতি মাহতাব উদ্দিনকে আহ্বায়ক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কুতুব উদ্দিনকে সদস্য সচিব করে স্হানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের সমন্বয়ে ‘আব্দুল মান্নান শোকসভা কমিটি’ গঠন করেন এবং ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার বিকাল চারটা ত্রিশ মিনিটে দরবস্ত বাজার মঞ্চে মরহুম আব্দুল মান্নান স্মরণে নাগরিক শোকসভার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় জাসদ সিলেট জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে,এ,কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ সহ সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, মাহতাব উদ্দিন, শিব্বির আহমদ সাব্বির,মিসবাহ উদ্দিন জাহাঙ্গীর, মাহবুবুর রহমান,নোমান আজাদ,আব্দুল মতিন প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে সর্বজনাব নুর উদ্দিন,গোলাম হায়দার,আব্দুস সাত্তার, কামাল উদ্দিন ও আব্দুল্লাহ আল হারুন এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইন্তাজ আলী, শিক্ষাবিদ এনায়েত উল্লাহ মাষ্টার সাহেব সহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।