ডেস্ক রিপোর্ট
২১ মে ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জ প্রতিনিধি:: ফিলিস্তিনে ইজরায়েলি হামলার প্রতিবাদে ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার, ২১ মে ২০২১ বিকাল ৫ টায় শহরের পুলেরঘাট বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ সমন্বয়ক এড শফিকুল ইসলামের সভাপতিত্ব ও পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা এড মাসুদ মিয়া, আসাদ আরভিং, প্রগতিশীল শিক্ষক ফোরামের জেলা সংগঠক শিক্ষক জুনায়েদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা শুভ প্রমুখ।
বক্তারা ইসরায়েলি জায়নবাদ,মার্কীন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন।