ডেস্ক রিপোর্ট

১৮ নভেম্বর ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে গ্রেপ্তারকৃত তিন নেতার মুক্তি দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের

আপডেট টাইম : নভেম্বর ১৮, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পুলিশের হাতে গ্রেপ্তার তিন নেতার মুক্তি দাবি করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। আজ শুক্রবার এক বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এ মুক্তি দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, আজ চট্টগ্রামে আমিন জুট মিলস এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশের আগে পুলিশ বিনা উসকানিতে জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব অঞ্চল-৩ সম্পাদক আমীর আব্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ভিকি মজুমদার ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাইফুর রুদ্রকে গ্রেপ্তার করে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিদাতারা বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য দায়ী লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে মূল্যবৃদ্ধির প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে জনগণের কণ্ঠ রোধ করার উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন