ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে আয়ুর্বেদিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সহকারী হাইকমিশন ভারত সিলেট অফিসের আয়োজনে ৬ নভেম্বর রবিবার আয়ুর্বেদিক এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় নগরীর সিলেটে সহকারী হাইকমিশন ভারতের উপশহর অফিসে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সিলেট ভারতীয় হাইকমিশন অফিসের সেকেন্ড সেক্রেটারি জনাব নির্বাণ কুমার গঙ্গোপাধ্যায় এর সঞ্চালনায় ও
সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার জনাব নিরাজ কুমার জায়সওয়াল এর উপস্থিতিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে আয়ুর্বেদিকের উপর বিভিন্ন তথ্য তুলে ধরেন উপস্থিত আয়োর্বেদিক বিশেষজ্ঞরা।তারা আয়ুর্বেদিক চিকিৎসা কিভাবে কাজ করে,কোন রোগের জন্য কোন ঔষধ উপকারে আসে এসব নিয়ে আলোচনা করেন।

 

এতে উপস্থিত ছিলেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম,সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাক্তার আব্দুল জলিল,চিকিৎসক ও পঞ্চকর্ম থেরাপি স্পেশালিষ্ট ডাক্তার জান্নাতুস ছালিম,সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাক্তার সাবরিনা আলম, সাংবাদিক উত্তম কাব্য,সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকেই।

সেমিনারের শেষ পর্যায়ে ভারতীয় সহকারী হাইকমিশনার জনাব নিরাজ কুমার জায়সওয়াল সমাপনী বক্তব্য রাখেন এবং সবাইকে সুন্দর এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।

শেয়ার করুন