ডেস্ক রিপোর্ট
২ নভেম্বর ২০২২, ১১:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সরকারী আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম কর্তৃক নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণ-অন্ত:সত্তা পরবর্তীতে নানা ভাবে সন্তান নষ্ট করতে হুমকী প্রদানের ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারী আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে বলেন ” বগুড়া সরকারি আজিজুল হক কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানে ড. মোহাম্মদ শহিদুল্লা, সৈয়দ মজতুবা আলীর মত ব্যক্তিরা শিক্ষকতা করেছেন। আর সেই প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অথচ স্বাধীনতার ৫১ বছর পর একজন শিক্ষক যখন ধষণের মত অপরাধের সাথে যুক্ত হয়। তখন দেশের সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে পৌছেছে তা সহজেই অনুমেয় আর এই ঘটনা আমাদের সমাজের জন্য খুবই আতঙ্কজনক ঘটনা। শিক্ষকের কাছে আমরা মানুষ হওয়ার দীক্ষা নিতে চাই কিন্তু সেই শিক্ষক আজকে এমন ঘটনার সাথে যুক্ত হয় তখন আর ছাত্র-ছাত্রীর দাঁড়াবার জায়গা থাকে না। ঐ শিক্ষক একটি মহান পেশাকে কলঙ্কিত করেছে।
তাই অপরাধী এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সেই সাথে যিনি শিক্ষকতার মত মহান পেশাকে কলঙ্কিত করেছেন তার এই মহৎ পেশায় থাকার নৈতিক অধিকার নেই। তাই সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ অনতিবিলম্বে শিক্ষকতা পদ থেকে তাকে বহিস্কার করার দাবি জানান।