ডেস্ক রিপোর্ট

১৬ মে ২০২১, ৫:২৫ অপরাহ্ণ

ঢাকায় পৌঁছেছে শীলঙ্কান ক্রিকেট দল

আপডেট টাইম : মে ১৬, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শীলঙ্কান ক্রিকেট দল।

কোচিং স্টাফ আর খেলোয়াড় মিলে এসেছে লঙ্কানদের ৩১ জনের বিশাল এক বহর। সকাল পৌনে ৯টার দিকে পৌঁছানোর কথা থাকলেও আধাঘণ্টা আগেই পৌঁছায় লঙ্কান ক্রিকেট টিম।

এবার কুশল পেরেরার নেতৃত্বে তারুণ্য নির্ভর দল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আসা প্রত্যককে তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৮ই মে কোয়ারেন্টিন শেষে করোনা টেস্টের রেজাল্ট আসার পর বুধবার থেকে তারা পাবেন অনুশীলনের অনুমতি।

২১শে মে নিজেদের মধ্যের দুই দলে ভাগ হয়ে সাভারের বিকেএসপিতে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। এর পর মিরপুরে ২২, ২৫ ও ২৮শে মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শেয়ার করুন