ডেস্ক রিপোর্ট

২১ অক্টোবর ২০২২, ১১:৩২ অপরাহ্ণ

চা শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে ৫ দফা দাবীতে মিছিল

আপডেট টাইম : অক্টোবর ২১, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অবিলম্বে এরিয়ার বিল প্রদান, ২০২১-২২ এর নতুন চুক্তি সম্পাদন, ধর্মঘটকালীন মজুরি প্রদান, ২০২১-২২ এর এরিয়ার বোনাস প্রদান, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা, দাবীপূরনে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন সহ ৫ দফা দাবীর ভিত্তিতে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২১.১০.২০২২ ইং শুক্রবার বিকাল ৪ টায় রেস্টক্যাম্প বাজারে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে এবং চা শ্রমিক নেতা অরুণ মোদির পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, শেলী দাস, লাংকাট লোহার, মিতা সিং, সজল গোয়ালা, আশা সবর, অঞ্জলি মুদি, হরি সবর, অধির বাউড়ি প্রমূখ।

বক্তারা চা শ্রমিক অধিকার আন্দোলন ঘোষিত ৫ দফা দাবীর ভিত্তিতে সকল চা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন