ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২২, ১:২৫ অপরাহ্ণ

শিক্ষ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭, ২০২২ ১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আজ থেকে ৬০ বছর আগে ১৯৬২সালের ১৭সেপ্টেম্বর স্বৈরাচারী আইয়ুব সরকারের গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রাণ দিয়েছিলেন মোস্তাক, বাবুল, ওয়াজিউল্লাহসহ আরও অনেকে সেই থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়।

No description available.

সেই দিনটির চেতনাকে ধারণ করে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং অব্যাহত আন্দোলন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং শনিবার বেলা ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাছুদা আক্তার, কলি রানী বর্মন,কামরুল হাসান, প্রমূখ।

বক্তাগণ জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল, উচ্চ শিক্ষা সংকোচনের চক্রান্ত বন্ধ,শিক্ষা উপকরণের দাম কমানো এবং গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ করা, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নির্মাণ, গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সেইসঙ্গে শিক্ষার বেসরকারি করণ এবং বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন