ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সই করা এক অফি আদেশে এ তথ্য জানানো হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান ও ছাত্র পরামর্শক ড. মোহা. হাবিবুর রহমান।

অফিস আদেশ বলা হয়, গত শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

শেয়ার করুন