ডেস্ক রিপোর্ট

৪ সেপ্টেম্বর ২০২২, ৮:০৪ অপরাহ্ণ

যেনতেন ভোট করে আর কেউ পার পাবে না: জাতীয় পার্টি

আপডেট টাইম : সেপ্টেম্বর ৪, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কারো জন্যই সহজ হবে না। যেনতেন ভোট করে আর কেউ পার পাবে না।

আগামী নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে রোববার বিকেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন জাপা মহাসচিব।

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না। জিএম কাদেরের নেতৃত্বে দল অতীতের যেকোন সময়ের তুলনায় শক্তিশালী।

তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টির বিরুদ্ধে যড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও ষড়যন্ত্র নসাৎ করবে।

গত তিনটি নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে জাপা। গত ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে ৩৪ আসন পেয়ে বিরোধী দল হয় দলটি। এরপর ৩০ ডিসেম্বরের নির্বাচনে অভাবনীয় ফল করে বিএনপির চেয়ে প্রায় চার গুণ আসন পায় জাপা। তবে হঠাৎ করেই ওই নির্বাচন নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন জাপা নেতারা।

দলটির মহাসচিব বলেন, ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। নির্বাচন হবে ত্রিমুখী। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সহিংসতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনে যারা হারবে, তারা নিশ্চিহ্ন হতে যেতে পারে।

সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস এম মান্নান, মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ বক্তৃতা করেন।

শেয়ার করুন