ডেস্ক রিপোর্ট

৪ সেপ্টেম্বর ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে

আপডেট টাইম : সেপ্টেম্বর ৪, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভারতের মাধ্যমে রাশিয়ার তেল ক্রয়ের কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় কোনও দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা এই মুহূর্তে নেই।

তিনি বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। এছাড়া ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। তবে রাশিয়ার তেল নয়, আমরা ভারতের তেল নিতে পারি। ভারতের উত্তর-পূর্ব দিক থেকে একটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করা হয়েছে। জ্বালানি ক্ষেত্রে অনেক সহযোগিতা হতে পারে। আলোচনার পরে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ৫-৮ সেপ্টেম্বর ভারতে এক রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথ মন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী রয়েছেন।

শেয়ার করুন