ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯ পূর্বাহ্ণ

সিলেটে অটোরিকশা-লেগুনা সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুইজন মারা যায়।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেয়ার করুন