ডেস্ক রিপোর্ট

৩০ জুলাই ২০২২, ৭:১৯ অপরাহ্ণ

ব্যাটারি চালিত যানবাহনে হয়রানি বন্ধের দাবিতে চালক সংগ্রাম পরিষদের বিবৃতি

আপডেট টাইম : জুলাই ৩০, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মহামান্য সুপ্রীম কোর্টের আদেশে বৈধ ঘোষিত ইজিবাইক সহ ব্যাটারি চালিত যানবাহনে হয়রানি ও উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়ে অবিলম্বে খসড়া নীতিমালা বাস্তবায়ন করে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন ও ড্রাইভারদের লাইসেন্স প্রদান করার দাবি জানিয়েছেন চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক মন্জু আহমদ শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে দেশব্যাপী ৪০ লক্ষ ব্যাটারি চালিত যানবাহনের চালক এবং তাদের উপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষের জীবন রক্ষার জন্য দীর্ঘ ১০ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় মহামান্য সুপ্রীম কোর্ট বিগত ৪ এপ্রিল ২০২২ এবং ২৫ এপ্রিল ২০২২ তারিখে ২ টি পৃথক আদেশে বলেছেন ‘মহাসড়ক ছাড়া দেশের সর্বত্র ব্যাটারি যান চলাচল করতে পারবে। অর্থাৎ শুধু মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন চলতে পারবেনা। মহামান্য সুপ্রীম কোর্টের সেই রায়কে পাশকাটিয়ে পূর্বের হাইকোর্টের রায়কে উল্লেখ্য করে সিলেট সিটি করপোরেশনের কর্তৃপক্ষ ‘ব্যাটারি যানবাহনকে অবৈধ‘ বলে এই যানবাহন উচ্ছেদের জন্য সিলেটে অভিযানের নামার ঘোষণা দিয়েছেন। যে ঘোষণা মহামান্য সুপ্রীম কোর্টের দেওয়া রায়কে অবজ্ঞা করার সামিল।

নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগে ইতিহাসের ভয়াবহ তম বন্যার ধকল কাটিয়ে উঠার আগেই হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের কথা বিবেচনা না করে এমন অভিযানের ঘোষণা অমানবিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

মহামান্য সুপ্রীম কোর্টের রায়কে অবজ্ঞা করে সিলেট সিটি করপোরেশনের অভিযানের ঘোষণা দেওয়ার প্রতিবাদে এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের আলোকে ব্যাটারি চালিত যানবাহনে হয়রানি ও উচ্ছেদ বন্ধের দাবিতে আগামীকাল রবিবার (৩১ জুলাই) রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সকাল ১১ টায় সংগঠনের আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয় এর সামনে জমায়েত হয়ে মিছিল করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচি সফল করতে সংগঠনের নেতা কর্মী সহ সবার সহযোগিতা প্রত্যাশা করা হয় বিবৃতিতে।

শেয়ার করুন