ডেস্ক রিপোর্ট

৮ মে ২০২১, ৪:০১ অপরাহ্ণ

দেশে আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ১২৮৫

আপডেট টাইম : মে ৮, ২০২১ ৪:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৮৫ জন। যা ৫৫ দিন বা প্রায় আট সপ্তাহ পর সর্বনিম্ন শনাক্ত। এর আগে গত ১৪ মার্চ দেশে এক হাজার ১৫৯ জনের দেহে মিলেছিল করোনা।

শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন