ডেস্ক রিপোর্ট

৫ জুন ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় সাম্যবাদী আন্দোলনের শোক, সুষ্ঠু তদন্তের দাবি

আপডেট টাইম : জুন ৫, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রাপ্ত নিহত ও আহত শ্রমিক সংখ্যার তুলনায় বহুগুণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। রেড ক্রিসেন্টের তথ্য মতে, রাত সাড়ে নয়টায় আগুন লাগার সময় পাঁচ শতাধিক শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। উদ্ধার কাজ চালাতে গিয়ে মারা গেছেন ৫ জন ফায়ার বিগ্রেডের কর্মী। এখনো উদ্ধার কাজ চলমান। অগ্নিকাণ্ডে নিহত ও নিখোঁজ স্বজনদের মাতমে পুরো হাসপাতাল এলাকা ভারী হয়ে আছে। তিনি আহতদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানান।

বাংলাদেশে মালিকদের অবহেলা, অব্যবস্থাপনার কারণে শ্রমিকের মৃত্যু নতুন নয়। মালিকের মুনাফার লালসায় কারখানাগুলো মৃত্যুপরীতে পরিণত হয়েছে। শত শত শ্রমিকের জীবন বিপন্নকারী এই ঘটনার কারণ উদঘাটনের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা এবং অবহেলা, অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক ও তদারকী সংস্থাসমূহকে বিচারের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন