ডেস্ক রিপোর্ট

৮ মে ২০২২, ২:৪৭ অপরাহ্ণ

নরসিংদীর বেলাবতে সাপের কামড়ে একজন নিহত

আপডেট টাইম : মে ৮, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

প্রদীপ কুমার দেবনাথ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে বিষাক্ত সাপের কামড়ে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামে। তিনি আক্কাস আলীর ছেলে মো. ইব্রাহিম (২৯)।

জানা যায় গতকাল সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সাপে কাটলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানে সাপে কামড়ের কোন চিকিৎসা না থাকায় তাকে পাশ্ববর্তী জেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা হলেও আস্তে আস্তে অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রাত এগারোটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

পারিবারিক সুত্রে জানা যায় খড় আনতে পাশ্ববর্তী মাঠে গেলে কালো পানসে নামক বিষাক্ত সাপের কামড়ে তিনি মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন