ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২২, ৩:২৪ অপরাহ্ণ

অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবীতে গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : এপ্রিল ২০, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধা সরকারি কলের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ।

আজ বুধবার, ২০ এপ্রিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কলেজ শাখার সভাপতি কলি রানির সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব জীবন কুমার সাহা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক জনাব বাবুল আক্তার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব হারুন নর রসিদ প্রভাষক শারমিন চৌধুরী সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, কামরুল, মোমিন, মিলন প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে গাইবান্ধা সরকারি কলের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এ দৃষ্টান্তমূলক শাস্তি, কলেজে সীমানা প্রাচীর নির্মাণ করে সন্ত্রাসী ও বখাটেদের প্রবেশ নিষিদ্ধ করে গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবী জানান। সেই সাথে কলেজে অযথা উচ্চ হর্ণ বাজিয়ে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং এহেন কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন