ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ ২০২২, ৭:৫১ অপরাহ্ণ

ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি সংসদের দ্বিতীয় সম্মেলন ০১ এপ্রিল

আপডেট টাইম : মার্চ ১৫, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ওমিক্রন সংক্রমন বৃদ্ধি পাওয়া, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিপীড়নের শিকার, নিপীড়কদের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীনদের হামলা এবং পরবর্তীতে বিচারের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সংসদের পূর্বনির্ধারিত দ্বিতীয় সম্মেলন (২৫শে ফেব্রুয়ারী) স্থগিত করা হয়। সস্মেলনের নতুন তারিখ ০১ এপ্রিল ২০২২।

“মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়” এই শ্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সম্মেলন উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন। সস্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ- সভাপতি অনিক রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ ছাত্র ইউনিয়ন গোপালগঞ্জ জেলার সাবেক নেতৃবৃন্দ।

অাজ(১৫ মার্চ) সস্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান মিথুন দাশ এবং অাহ্বায়ক অন্তু বসাক এর নামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বশেমুরবিপ্রবি সংসদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃ্ৃবৃন্দ অারও বলেন অাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বশেমুরবিপ্রবি সংসদের দ্বিতীয় সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সহযোগিতা ও স্ব বান্ধব উপস্থিতি শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র ও সমাজপ্রগতি’র চলমান লড়াই সংগ্রামকে অনুপ্রাণিত করবে।

 

শেয়ার করুন