ডেস্ক রিপোর্ট

৮ মার্চ ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

১৩ দিন ধরে প্রতিশ্রুতিই শুনে যাচ্ছি’ ক্ষুদ্ধ হয়ে বললেন জেলেনস্কি

আপডেট টাইম : মার্চ ৮, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক::  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি নতুন করে পশ্চিমা দেশগুলোর নেতাদের সমালোচনা করেছেন।

তিনি কয়েকদিন ধরে পশ্চিমাদের কাছে নো ফ্লাই জোন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছেন। জেলেনস্কি এমনটিও বলেছেন, যদি তারা নো ফ্লাই জোন ঘোষণা না করতে পারেন তাহলে যেন তাকে বিমান দিয়ে সহায়তা করেন।

জেলেনস্কির এমন আবেদনের পর পশ্চিমারা তাকে সহায়তা করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেই সহায়তা না আসায় ক্ষুদ্ধ হয়েছেন তিনি।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বেশ রাগান্বিত সুরে জেলেনস্কি বলেন, ১৩ দিন হলো আমরা প্রতিশ্রুতির কথা শুনে আসছি। ১৩দিন হলো আমাদের বলা হয়েছে আকাশে আমাদের সহায়তা করা হবে, বিমান থাকবে, বিমান আমাদের কাছে পাঠানো হবে।

জেলেনস্কি দাবি করেছেন নো ফ্লাই জোন ও বিমান দিয়ে সহায়তা না করায় যে সকল ইউক্রেনীয় মারা যাচ্ছেন এর জন্য পশ্চিমারাও দায়ী থাকবে।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, যারা ১৩ দিন ধরে একটি সিদ্ধান্ত নিতে পারেনি তাদের ওপরও দায় (ক্ষয়ক্ষতির দায়) আছে। যারা রাশিয়ার হত্যাকারীদের কাছে ইউক্রেনের আকাশকে নিরাপদ করতে পারেনি তারাও দায়ী।

শেয়ার করুন