ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১ অপরাহ্ণ

সরকার দুর্বৃত্তদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে: সাইফুল হক

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনের পরিবর্তে উল্টো পথে হাঁটছে। তারা দূর্নীতিবাজ ও দূর্বৃত্তদের প্রধান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। এর সর্বশেষ প্রমাণ দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি এবং তার প্রাণনাশের হুমকি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির ঘটনা রীতিমতো অবিশ্বাস্য। চিহ্নিত দুর্নীতিবাজ, অবৈধ দখলদার ও লুটেরা মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়ে দুদক কলঙ্কিত নজির স্থাপন করেছে। এই ঘটনা দুর্নীতির বিরুদ্ধে দুদকের ন্যূনতম নৈতিক অবস্থানকে ধ্বংস করেছে।

তিনি বলেন, সরকার একদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, অন্যদিকে দুর্নীতিবাজ মাফিয়া সন্ত্রাসীদের কোলেপিঠে করে বড় করে তুলছে। সরকার দূর্নীতিকে শাসনের সংস্কৃতিতে পরিণত করেছে। এসবের বিরুদ্ধে গণপ্রতিবাদ ও গণসংগ্রাম জোরদার করতে হবে।

ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, মোহাম্মদ সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, মোহাম্মদ রিয়েল, মোহাম্মদ কাঞ্চন মিয়া, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন