ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫২ অপরাহ্ণ

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধিঃ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা উদ্যোগে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সিলেট মহানগর বরাবর ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের অতিরিক্ত রেকার বিল ও হয়রানি প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর২টায় উপশহরস্ধসঢ়;হ মহানগর উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, অন্যান্যনের মধ্যে মনজুর আহমদ, ইমদাদুল হক, হারুন মিয়া, সাগর আহমদ, বেলাল হোসেন, পিন্টু জাদব, দানেশ আহমদ, সুরুজ আলী, ইয়াছিন, তাজ উদ্দিন, মোঃ এরশাদ, মেহেদী, উজ্জল মিয়া প্রমুখ।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এ.বি.এম.নায়হানুল বারী। স্মারকলিপিতে উল্লেখ করা হয় সারাদেশে প্রায় ৫০লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে #৩৯;থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১্#৩৯; আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। সরকার যখন ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

উপরোক্ত প্রতিবন্ধকতার প্রেক্ষিতে আমাদের দাবি সমূহ :
১। ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের রেকার বিল ৩০০০টাকার পরিবর্তে পূর্বের ন্যায় ৫০০টাকার মধ্যে নির্ধারণ করা
২। সিলেট নগরীর ১০হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী- হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সুচিশ্চিত, মানবিক,বিজ্ঞান সম্মত সিদ্বান্তের প্রত্যাশা করা হয়।

 

শেয়ার করুন