ডেস্ক রিপোর্ট

১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ

কাটার মাস্টারের নতুন ঘর দিল্লি ক্যাপিটালস

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আইপিএল নিলাম ২০২২-এ মোস্তাফিজুর রহমানকে কিনল দিল্লি ক্যাপিটালস।

বাংলাদেশি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শনিবার বিকেলে দুদিনব্যাপী নিলামের প্রথম দিনে ‘ফিজ’কে পেতে বিড করে দিল্লি। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় সে দামেই ‘কাটার মাস্টার’কে পেয়েছে দিল্লি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মোস্তাফিজ ২০১৬ সালেই আইপিএলে সুযোগ করে নেন। এর আগে মোট তিন দলে খেলেছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদে শুরু, এরপর খেলেছেন ‍মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।

২০১৬ সালে ১ কোটি ৪০ রাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। পরের মৌসুমেও ছিলেন একই দলে। তবে ২০১৮ সালের আসরে তাকে ধরে রাখেনি হায়দরাবাদ। সেবার নিলাম থেকে ২ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেয় মোস্তাফিজকে।

২০১৯ আইপিএল খেলতে ছাড়পত্র পাননি ফিজ। ২০২০ সালের আসরে দল পাননি। ২০২১ আইপিএল নিলামে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় রাজস্থান রয়্যালস।

২০২২ আসরের নিলামে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন মোট ৫ ক্রিকেটার। এখন পর্যন্ত দল পেয়েছেন শুধু মোস্তাফিজ। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এখনো দল পাননি। সাকিব থেকে গেছেন অবিক্রীত।

শেয়ার করুন