ডেস্ক রিপোর্ট

৩১ জানুয়ারি ২০২২, ৫:১৩ অপরাহ্ণ

চাঁদপুরে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের সংঘর্ষে নিহত ৫

আপডেট টাইম : জানুয়ারি ৩১, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ছয়জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন