ডেস্ক রিপোর্ট

২৪ জানুয়ারি ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

আফনান আহমেদ রাশেদের ‘মীরাক্কেল এক্সপ্রেস’ আসছে বই মেলায়

আপডেট টাইম : জানুয়ারি ২৪, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে আফনান আহমেদ রাশেদের প্রথম বই ‘মীরাক্কেল এক্সপ্রেস’।

অনেকেই কৌতুহল নিয়ে জানতে চায়, মীরাক্কেলের অডিশন, গ্রুমিং, শুটিং সহ ভেতরে-বাইরের নানান গল্প। জানতে চায় কলকাতায় অবস্থানকালীন মজার মজার ঘটে যাওয়া অপ্রকাশিত ঘটনা। এসকল প্রশ্নের সাবলীল সহজ প্রকাশ “মীরাক্কেল এক্সপ্রেস ” বইটিতে।

আরো থাকছে, আমার মীরাক্কেলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প, অভিজ্ঞতা। না জানা, মীরাক্কেলের বিভিন্ন খুঁটিনাটি- আদ্যোপান্ত। সাথে সংযোগ করা হয়েছে কলকাতা ও মীরাক্কেল জার্নির কিছু স্মৃতি বিজড়িত ছবিসমূহ। সবশেষ রয়েছে, পাঠকদের মুখে -হাসি ফোটানোর চেষ্টায় বেশকিছু মজার জোকস।

শিখা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত বইটি পাঠকদের জন্য চলছে রকমারি “প্রি-অর্ডার”

 

শেয়ার করুন