ডেস্ক রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন মারা গেছেন।
সোমবার সকালে আলীর নগরে হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রেললাইন ক্রস করার সময় রাজশাহীগামী একটি লোকাল ট্রেন যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন: ফুলচাঁন, সেহের আলী ও নাইমুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, এই রেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। পাশাপাশি নসিমনটি ট্রেনটিকে ওভারটেক করার চেষ্টা করছিলো বলেই অভিযোগ তাদের।