ডেস্ক রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির বর্ধিত সভা ৩১শে ডিসেম্বর ২০২১ শুক্রবার দুপুর ১২.৩০ ঘটিকায় সিলেট বন্দরবাজারস্থ ব্রাহ্ম সমাজ মন্দির হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা কমিটির সভাপতি ধনঞ্জয় দাশ ধনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সহকারি কমান্ডার নীলকান্ত সিংহ, মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, এছাড়াও বক্তব্য রাখেন বিপ্লব চক্রবর্তী, বিজয় সিংহ রিংকু, অধীর বিশ্বাস, দিলীপ দে, ভানুলাল দাশ, বিদ্যুৎ সেন, বিজয় বিশ্বাস, লিটন চক্রবর্তী, রজত চক্রবর্তী, কিশোর কান্তি দে, প্রত্যুষ রাউৎ, পাপ্পু বহ্ণি, পিংকু দত্ত, পিংকু দত্ত, শিমুল কুমার দাস, দীপন আচার্য্য, কনক কান্তি শর্মা শিলু, সামন্ত ধর, লিটন দেব, বিশ^জিৎ দেবনাথ সুমন, লিটন দেব, বিজিত দেব, গোপাল চন্দ, রুপক চন্দ্র দাস, প্রনথ কান্ত দেব, অর্জুন রায়, বিধান চৌধুরী, অলক দে রাজ, অভি ভট্টাচার্য্য, সুব্রত দাশ, বিভাস চক্রবর্তী রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন সীমান্ত মালাকার, বাপ্পী দাশ, সুহেল বড়ুয়া, রিংকু ভট্টাচার্য্য, অভিজিৎ বণিক অপু, ভোলন দেব পার্থ, ধনঞ্জয় সরকার, ঝলক দেব, রুনু চক্রবর্তী, বিপ্লব কান্তি দাস (অপু), অমল দাস আপন, তাপশ দাশ, খোকন পাল, বিকাশ মুন্ডা, রাজিব দাস, সুভাষ আচার্য্য, দেবাশীষ পাল, অমল দাস, শিপুল, অপু দাস, পল্লব চন্দ, নেপাল দেব, সোহান দে, বিপ্লব কান্তি দাস, অনুজিৎ বিশ্বাস, অনুপম চক্রবর্তী, দ্বীপ চন্দ, অরবিন্দু গোস্বামী রাজু, শিপন গুপ্ত, অমল দে, রনি চন্দ রকি, সুজন বড়ুয়া, দিপক রবি দাশ, অনিমেষ চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ। গীতা থেকে পাঠ করেন দিপন আচার্য্য। সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচনা এবং শুভ বড় দিনের কেক কাটা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে মেয়াদউর্ত্তীণ উপজেলা ও পৌরসভা কমিটিসমূহ গঠন, উপজেলা কমিটি গঠনের প্রতিনিধি নির্ধারণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের তালিকা প্রেরণের সিদ্ধান্ত সর্বোসম্মতিক্রমে গৃহীত হয়।