ডেস্ক রিপোর্ট

২৯ ডিসেম্বর ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ

নাট্যকার মোস্তাকের জনসচেতনতা মূলক নাটক আসছে বিটিভিতে

আপডেট টাইম : ডিসেম্বর ২৯, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য জনসচেতনতা মূলক স্বল্পদৈর্ঘ্য দুটি নাটক “ভুলের অবসান” ও “অনুশোচনা ” আসছে

নাটকটির রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার ও নাট্য নির্দেশক মোস্তাক আহমেদ। নাটকটির প্রযোজনা করেছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টার।

নাটক দুইটিতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ,আজিজুল হাকিম,টিভি অভিনেত্রী ও মঞ্চশিল্পী সাবিহা জামান,শামছি আরা সাইকা,অরিন্দম দত্ত চন্দন,নুসরত হোসেন, শিপন আহমেদ,কামরুল চৌধুরী,ইয়াকুব আলী,শিপলু রাহাত,উত্তম কাব্য,জয়ন্ত কুমার দাস,লিমন,সমীর দাস,বনশ্রী রায় বিথী,শিশু শিল্পী প্রিয়ন্তী চক্রবর্তী অথৈ সহ আরো অনেকেই।

বাংলাদেশ সরকার এর সহযোগীতায় “ভুলের অবসান” ও “অনুশোচনা” নাটক দুটিতে মূলত বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক,শিশুশ্রম,শিশু নির্যাতন,কিশোর গ্যাং ইত্যাদি বিষয় নিয়ে জনসচেতনতা ও শিক্ষামূলক ঘটনা-প্রবাহের উপরেই তৈরি হয়েছে।

নাটক দুটির শুটিং গত ১৭ ও ২০ ডিসেম্বর সিলেটের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে।এডিটিং এর কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়েছে। নাটক দুটির সহকারী পরিচালক হিসেবে আজ করেছেন মাসুক খান ও চিত্রগ্রাহক ছিলেন জালাল উদ্দিন।

নাটক প্রসঙ্গে নাটকের পরিচালক নাট্যকার মোস্তাক আহমেদ বলেন, নাটক দুটি নতুন প্রজন্মের জন্য শিক্ষামূলক। এই নাটকগুলো দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে আগামী মাসে শুধু সিলেট বিভাগের স্কুলগুলোতেই একশোটা প্রদর্শনী হবে। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)এ সম্প্রচারিত হবে।

শেয়ার করুন