ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
খবরটি জানিয়েছে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আপাতত হাসপাতালে আছেন তিনি।

সোমবার সকালে প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

মৃদু উপসর্গ হলেও শরীরে অস্বস্তি অনুভব করায় পরীক্ষা করিয়েছিলেন সৌরভ। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তখন বেশ ভুগতে হয়েছে তাকে। হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচদিন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন।

কয়েকদিন পর আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর পুরো দমে কাজ শুরু করেন সৌরভ। আইপিএলের বিভিন্ন ম্যাচ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে হাজির ছিলেন তিনি।

সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান সৌরভ। এর মধ্যেই করোনায় আক্রান্ত হলেন সাবেক এই অধিনায়ক।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কারণে উদ্বিগ্ন পুরো ভারত। বছর শেষ মুহূর্তে এসে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও।

এদিকে আবারও রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছে ভারতের রাজধানী দিল্লির রাজ্য সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭শে ডিসেম্বর থেকেে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

শেয়ার করুন