ডেস্ক রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:: বাঘ ইকো গাড়ি কোম্পানি কতৃক হাইকোর্টে ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধের রিট করার প্রেক্ষিতে কোর্ট কতৃক নিষেধাজ্ঞা জারি করায় ব্যাটারী চালিত ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটি সিরাজগঞ্জের উদ্যোগে – হাইকোর্টের অন্তবর্তীকালিন আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে হাজার হাজার ব্যাটারী চালিত ইজিবাইক শ্রমিক মালিকরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাটারী চালিত ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটি সিরাজগঞ্জের আহ্বায়ক নব কুমার কর্মকার ।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক সন্জয় গৌড়, শ্রমিক নেতা ইসমাইল হোসেন, আসাদুল শেখ,রুবেল আহমেদ পলাশ কুমার ঘোষ প্রমূখ ।
বক্তাগন বলেন, ইজিবাইক বন্ধ নয় আধুনিকায়ন করে লাইসেন্স প্রদান ও রুট পারমিট দিতে হবে। আর যদি বন্ধ করতেই হয় তাহলে ৪৫ লক্ষ
শ্রমিকের দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকের হাতে একটি করে চাকুরীর নিয়োগপএ দিতে হবে। তা নাহলে আগামী দিনে বিহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ ঘোষনা দেন। শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষ হয়। শেষে ৬দফা দাবিনামা পাঠ করে শুনানো হয়।