ডেস্ক রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ৪:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দাবি আদায় করতে হলে বিএনপিকে অবশ্যই আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হবে। এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
জাতীয় প্রেস ক্লাবে বুধবার এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা।
আব্দুল্লাহ আল নোমান বলেন, শক্তিহীনভাবে রাজপথে থাকলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। এমনকি পূরণ হবে না নিরপেক্ষ সরকারের দাবিও।
আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা।
অভিযোগ করেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার, ব্যাহত করা হচ্ছে তার উন্নত চিকিৎসা।
দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শক্ত আন্দোলন ছাড়া বিএনপির হাতে কোনো বিকল্প নেই।